কালিয়াকৈরে আওয়ামী লীগের ডাকা লকডাউনে সাড়া নেই

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের ডাকা লকডাউনে সাড়া মেলেনি। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল, শিল্পকারখানার উৎপাদন, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিক ছিল।


সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যুৎ, মৌচাক, সফিপুর, বোর্ডঘর ও কালিয়াকৈর বাজার এলাকায় সকাল থেকেই বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও অটোরিকশা চলাচল করছে। কোথাও সড়ক অবরোধ বা লকডাউনজনিত যানজট দেখা যায়নি। দূরপাল্লার বাসও স্বাভাবিকভাবে চলাচল করেছে।

শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন। একই সঙ্গে স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বাজার খোলা থাকায় জনজীবনে লকডাউনের কোনো প্রভাব পড়েনি।

লিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-টাঙ্গাইল  মহাসড়কে মোড়ে মোড়ে বিজেপির অবস্থান রয়েছে  যান চলাচল স্বাভাবিক রয়েছে  কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দীন বলেন, মানুষ কাজ, শান্তি ও উন্নয়ন চায়। লকডাউনে সাড়া না দেওয়াই মানুষের স্বাভাবিক জীবনযাপনের প্রত্যাশার প্রতিফলন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, পরিবহন শ্রমিকরা কাজ করছেন, বাস-ট্রাক চলাচল করছে। শ্রমিকদের জীবিকা নির্বাহের জন্য স্বাভাবিক কর্মপরিবেশ জরুরি।

সার্বিকভাবে সকাল থেকে কালিয়াকৈরের সড়ক, শিল্পকারখানা ও জনজীবন স্বাভাবিক থাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে নিহত ১; সাবেক মন্ত্রীর হোটেলে হামলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন