শ্রীপুরে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় পাচঁজন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে অটোরিক্সা ছিন্তাই করে হত্যা কান্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের দেয়া তথ্যে ভিত্তিতে ছিন্তাই করা অটোরিক্সা বিক্রির ৩৮হাজার ৫০০টাকা উদ্ধার করেছে পিবিআই। নগত টাকার জন্য পরিকল্পিত ভাবে অটেরিক্সা চলক জাহিদে(২০) হত্যা করা হয় বলে গ্রেফতারকৃতরা আদালতে শিকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন ।

রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) এর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ইন্তাজ আলী (২৫) মোঃ হাবিবুল্লাহ (২৭), মোঃ আলমগীর হোসেন আলম (৩৪) মোঃ জাহাঙ্গীর ফকির (৪২) ও ইব্রাহিম খলিলুল্লাহ খলিল (৪০)। নিহত জাহিদ কাপাসিয়া উপজেলার ধস্যূনারায়নপুড় গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

পিবিআই প্রেস ব্রিফিংয়ে জানায়, গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর জাহিদ অটোরিকশা নিয়ে কাপাসিয়া থানা এলাকার খেয়া ঘাট থেকে যাত্রী নিয়ে লতিফপুর-গোসিংগার দিকে রওনা হয়ে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ উপজেলার সাভারচালা পশ্চিমপাড়া এলাকার গজারী বনের ভেতর থেকে হাত-পা, মুখ ও গলায় রশি পেচানো জাহিদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন শুক্রবার (২৭নভেম্বর) নিহতের বাবা থানায় হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর পিবিআই তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিনই কাপাসিয়া ও কালীগঞ্জ থানা এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত ইন্তাজ আলী ইন্তা, মো. হাবিবুল্লাহ্, মো. আলমগীর হোসেন আলম, মো. জাহাঙ্গীর ফকির ও ইব্রাহিম খলিলুল্লাহ্ খলিলকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা ও রিক্সার খন্ডিত অংশ উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন