বিমসটেক অ্যাথলেটিক্স মিটে পদকজয়ী দলকে ছাদখোলা বাসে বরণ

ভারতের ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এ ২টি রৌপ্য ও ৮টি তাম্রসহ মোট ১০টি পদক জিতে দেশে ফেরা বাংলাদেশ অ্যাথলেটিক্স দলকে ফুলেল শুভেচ্ছা ও ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হয়েছে।

গত ২৫ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রেকর্ডসহ ১০টি পদক অর্জনের গৌরব নিয়ে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. মোঃ সাব্বির মোস্তফা খান।

এ সময় ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব ফরিদ খান চৌধুরী, জনাব মহিউদ্দিন আহমেদ মোস্তাক, জনাব মতিউল আলম, জনাব আমিনুল হক এবং ফেডারেশনের সভাপতির প্রতিনিধি জনাব মোঃ মাজহারুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের ওসি স্পোর্টস জনাব জাকির হোসেন মিঠু, সাবেক সদস্য জনাব আবুল কালাম, সাবেক প্রশিক্ষক জনাব রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা শেষে পদকজয়ী অ্যাথলেটদের বিশেষভাবে ব্র্যান্ডিং করা বিআরটিসি একটি ছাদখোলা বাসে করে ঢাকার জাতীয় স্টেডিয়ামস্থ বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মুখ উজ্জ্বল করা এই সফল দলটিকে শিগগিরই আনুষ্ঠানিক সংবর্ধনা আয়োজনের মাধ্যমে পুনরায় সম্মাননা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ১০ পদক জয়ী বাংলাদেশ দল ফিরছে কাল, এয়ারপোর্টে সংবর্ধনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন