জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগিনাসহ নিহত ৩

জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২০)। নিহত জিয়াউল হক ও বকুল সম্পর্কে মামা-ভাগিনা।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫১৭৭) ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে, একটি মোটরসাইকেল (জামালপুর-ল ১১-৬৯৬৮) ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় যানবাহন দুটির মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তিনটি প্রাণহানির মধ্য দিয়ে এক নিমিষেই নিভে যায় তিনটি পরিবারের স্বপ্ন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাঁদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ট্রাক ও মোটরসাইকেলটি উল্টে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ইসলামপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় পুলিশ সদস্য পাঠায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ইদ্রিস মিয়ার কঠোর হুঁশিয়ারি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন