বিজ্ঞাপন

চার জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ দখলদার ইসরায়েলের চার জিম্মির মরদেহ রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গাজার খান ইউনিস থেকে মরদেহগুলো রেডক্রসের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তারা হলেন সিরি বিবাস, এরিয়েল বিবাস, কাফির বিবাস এবং ওদেদ লিফতসিজ। তাদের মধ্যে তিনজন একই পরিবারের এবং একজন ছোট শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলার পর তাদের গাজায় ধরে নিয়ে আসা হয়েছিল। এরপর ইসরায়েলি সেনাদের বর্বর বিমান হামলায় মা ও তার দুই শিশু সন্তান নিহত হন। এছাড়াও এক বৃদ্ধও ইসরায়েলি হামলায় প্রাণ হারান।

১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়, যা তিন ধাপে কার্যকর হবে।

প্রথম ধাপে ৪২ দিনের মধ্যে ৩৩ জন জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। শনিবার হামাস ছয় জনকে মুক্তি দেবে। দ্বিতীয় ধাপটি ত্বরান্বিত করতে এক দিনে ছয়জনকে ছেড়ে দিতে রাজি হয় তারা।

হামাস ঘোষণা দিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যায় এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ করে তাহলে তারা একসঙ্গে বাকি সব জিম্মিকে মুক্তি দেবে।

এনএ/

দেখুন: ‘জিম্মি জাহাজ থেকে ২৩ নাবিকের বাঁচার আকুতি’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন