বিজ্ঞাপন

মিসর, জর্ডান ও আরব নেতাদের এমবিএস রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন

মিসর ও জর্ডানসহ উপসাগরীয় আরব দেশের নেতাদের এক বৈঠকে রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।

বিজ্ঞাপন

সৌদি রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আরব নেতাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য শুক্রবার এই অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, মিসরে অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনের জরুরি বৈঠকে আরব দেশগুলোর যৌথ পদক্ষেপ এবং এ সংক্রান্ত গৃহীত সিদ্ধান্ত আলোচনার অ্যাজেন্ডায় থাকবে।

কিছুদিন আগে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে গাজার দখল নেওয়ার এক প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব দেশগুলো।

গাজা থেকে উচ্ছেদ করে ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেছে দুই দেশই।

এই জরুরি আরব সম্মেলন ৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা করা হবে।

এনএ/

দেখুন: আরব আমিরাতের গোল্ডেন ভিসা কারা পাচ্ছেন, এই ভিসা পেতে কী লাগছে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন