বিজ্ঞাপন

অবশেষে মুক্তি পাচ্ছে ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’

প্রায় এক দশকের প্রতীক্ষার পর অবশেষে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইন’ মুক্তি পাচ্ছে। ওয়ার্নার ব্রাদার্স ছবিটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছে, যা ইতোমধ্যেই ভক্তদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি স্টেইন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন গ্যাব্রিয়েল রোজ, টনি টড, রিচার্ড হারমনসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৬ মে।

নতুন ছবিতে কলেজ শিক্ষার্থী স্টেফানি লুইস (ক্যাটলিন সান্তা জুয়ানা) ভয়াবহ দুঃস্বপ্নের শিকার হন। বাড়ি ফিরে তিনি জানতে পারেন, তার দাদি একবার মৃত্যুকে ফাঁকি দিয়েছিলেন। এই ঘটনার কারণে পুরো লুইস পরিবার মৃত্যুর লক্ষ্যে পরিণত হয়েছে।

ট্রেলারে আগের ছবির বিখ্যাত লগ ট্রাক দৃশ্যটি পুনরায় উঠে এসেছে। নতুন ট্রেলারে দেখা যায়, চরিত্ররা প্রথমে সেই ট্রাক থেকে রক্ষা পায়, তবে সিরিজের নিয়ম অনুযায়ী মৃত্যুকে ফাঁকি দিলে তা সহজে কাউকে মুক্তি দেয় না।

প্রযোজনা সংস্থার ভাষ্য অনুযায়ী, এবারের ছবি আগের তুলনায় আরও ভয়াবহ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা উপস্থাপন করবে। নতুন প্রজন্মের দর্শকদের জন্য যেমন রোমাঞ্চ থাকবে, পুরোনো ভক্তদের জন্যও থাকবে পরিচিত আতঙ্কের স্বাদ।

এনএ/

দেখুন: নির্মাতা ইফতেখার চৌধুরীর নতুন চলচ্চিত্র “মুক্তি” | নাগরিক বিনোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন