বিজ্ঞাপন

“ইসরায়েলি গাজা ডিভিশন কমান্ডার পদত্যাগ করলেন”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার হাইম কোহেন। টাইমস অব ইসরায়েল নামক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কোহেন বুধবার গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্রের একটি অনুলিপি পায় ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথ।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেন, “আমার ব্রিগেডের মূল দায়িত্ব ছিল ইসরায়েল-গাজা সীমান্তকে সুরক্ষিত রাখা। ৭ অক্টোবরের হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক, এবং আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি।”

এটি প্রথম নয়, এর আগে মার্চ মাসে গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারোন ফিল্কেনম্যান এবং মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ড একই কারণে পদত্যাগ করেছিলেন। ৭ অক্টোবরের হামলায় হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।

এই হামলার পর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে,

যা এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু ঘটিয়েছে। ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির পর প্রায় দুই মাসের বিরতির পর, ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ফের গাজায় অভিযান শুরু করেছে।

ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের পদত্যাগের মধ্যে চাপ আরও বেড়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তকে অপসারণ করেন নেতানিয়াহু। এরপর ২১ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল হারেজি হালেভি পদত্যাগ করেন। এছাড়াও, সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আহারোন হালিভা এবং অপারেশন্স বিভাগের প্রধান ওদেদ বাসিউকও পদত্যাগ করেন।

এদিকে, ইসরায়েলের বিরোধী দলীয় রাজনীতিকরা নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানাচ্ছেন, তবে নেতানিয়াহু এসব দাবি আমলে নিচ্ছেন না। ইসরায়েলে সামরিক বাহিনীর কর্মকর্তাদের একের পর এক পদত্যাগ দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে।

পড়ুন: ইসরায়েলি জোঁকের মুখে লবণ! ই/স/রা/ই/লে/র খেলা শেষ? 

দেখুন: গাজা-সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪৩

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন