বিজ্ঞাপন

শেষ কর্মদিবসে তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

পবিত্র রমজান মাসে ইফতারের আগমুহূর্তে প্রতিদিনই তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। আজ বিকেল থেকেই যানজটে স্থবির হয়ে গেছে পুরো রাজধানী।

ঈদের ছুটির আগে আজ শেষ কর্মদিবসও এর ব্যতিক্রম দেখা যায়নি। বরং অন্যান্য দিনের তুলনায় যানজট আরো তীব্রতর হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে অফিস শেষ রাজধানীর বিভিন্ন সড়কে যানজটে এই চিত্র দেখা যায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৮ মার্চ)। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। এদিন সকালে অফিস শুরুর সময় তেমন যানজটের দেখা মেলেনি। তবে বিকেলে অফিস শেষে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় অনেকে আজ অফিস শেষ বাড়ির পথ ধরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু যানজটের কারণ তাদের সেই পরিকল্পনা সফল হবে কিনা তা নিয়ে সংশয়ে পড়েছেন।

একজন চাকরিজীবী বলেন, আগামীকাল থেকে ছুটি শুরু। ভেবেছিলাম আজ অফিস শেষে বাড়ি চলে যাব। কিন্তু রাস্তার যে অবস্থা ইফতারের আগে বাসায়ই পৌঁছাতে পারব বলে মনে হয় না। তাই হয়তো কাল বাড়ির পথ ধরতে হবে।

একজন পথচারী বলেন, প্রতিদিনই ইফতারের আগে যানজটে কষ্ট করতে হয়। আজ যানজট আরো বেশি। বিশেষ করে মার্কেট এলাকাগুলোয় যানজট অনেক।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন