বিজ্ঞাপন

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় ১২টার দিকে তিনি থাইল্যান্ডে পৌঁছান। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।

এরইমধ্যে থাইল্যান্ডে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি।এই চুক্তিতে সই করেছেন ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা।

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

এদিকে, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ তথ্য জানান।৪

আগামীকাল ৪ এপ্রিল শুক্রবার রাতে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

দেখুন: ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হবে কি না? কি বললেন রিজওয়ানা হাসান?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন