বিজ্ঞাপন

ডিআইজিসহ পুলিশের ছয় জন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির প্রজ্ঞাপনে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) খোন্দকার নাজমুল হাসানকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ডিআইজি মো. রুহুল আমিনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দফতরের এআইজি মো. কামরুল ইসলামকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে পুলিশ সদর দফতরে টিআর পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পুলিশের পরিদর্শক হলেন ১২৯ এসআই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন