বিজ্ঞাপন

ঘরে মায়ের লাশ রেখেই এসএসসি গনিত পরীক্ষা দিল মেয়ে

মা” শব্দটি আমাদের সকালেরই প্রাণ। আজ সোমবার ভোররাতে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক এসএসসি পরিক্ষার্থীর মা”। সকালেই মেয়ে পরীক্ষা। শোকে বিহ্বল স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এমতাবস্থায় মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে। সোমবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামে এমন চিত্র দেখা যায়। অশ্রুসিক্ত চোখে এসএসসি পরীক্ষা (গনীত) দিলেন মুন্নি আক্তার (১৫) নামের ওই শিক্ষার্থী। মুন্নি আক্তার চরমাইজারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামের কাশেম মৃধার মেয়ে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই পাঁচ বোন মুন্নি সবার ছোট এসএসসি পরীক্ষা চলছে। সোমবার ভোর থেকে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান তার মা জুলেখা। মায়ের লাশ ঘরে রেখেই পরীক্ষার কেন্দ্রে এসে পরীক্ষা দেয় মেয়ে মুন্নি আক্তার। হঠাৎ মায়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মুন্নি আক্তারের চাচি কমলা বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন মা। আজ ভোরে মা মারা গেছেন। মুন্নির মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গিয়েছে। মুন্নি পরীক্ষা শেষ করে বাড়িতে আসলে মায়ের লাশ সমাধিস্থ করা হবে।

পড়ুন: নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

দেখুন: ধর্মান্তরিত হওয়ায় লাশ নেয়নি পরিবার, দাফন করলো সহপাঠীরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন