বিজ্ঞাপন

প্রবাসীদের সহযোগিতায় দেশের ভঙ্গুর অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে : প্রধান উপদেষ্টা

প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, ‘আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি, তার মূলে আপনারা (প্রবাসীরা)। আপনারা সহযোগিতা না করলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না।’

বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা দেয়া হবে। আপনাদের (প্রবাসীরা) দেশে আসা-যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয়, আমরা সেই ব্যবস্থা করব।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কীভাবে সহজে পণ্য পরিবহন করা যায়, তা নিয়েও আমরা কাজ করছি।’

মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে : প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন