বিজ্ঞাপন

স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার : প্রেস সচিব

কলকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে শিগগিরই স্থলভিত্তিক এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা যত দ্রুত সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।’

তিনি বলেন, কাতার এনার্জির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময়। সফরকালে গ্যাস সরবরাহ ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।

শফিকুল আলম বলেন, ‘এই সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। আমি বলব এটি সবচেয়ে সফল এবং অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি।’

আশা প্রকাশ করে তিনি বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন।

দেশের অর্থনীতির উত্থান-পতনের কথা তুলে ধরে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে। অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার : প্রেস সচিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন