বিজ্ঞাপন

জম্মুতে বন্ধ হলো ভারত-পাকিস্তান সীমান্ত

জম্মু-কাশ্মীরের সুচেতগড়ে ভারত-পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর বেসামরিক নাগরিকদের জন্য এই চেক পোস্ট বন্ধ করে দেয়া হলো।

শুক্রবার (২৫ এপ্রিল) বিএসএফের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার কথা চিন্তা করে বেসামরিক মানুষের জন্য সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে পাঞ্জাবে পাকিস্তানের সঙ্গে ভারতের স্থলপথে বাণিজ্যের একমাত্র রাস্তা আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয় ভারত সরকার।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামের বৈসরন উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় নাগরিক নিহত হন। বৈসরন উপত্যকাটি ‘মিনি-সুইজারল্যান্ড’ নামে পরিচিত।

এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। ইসলামাবাদের বিরুদ্ধে ‘সীমান্ত সন্ত্রাসবাদ’ সমর্থন করার অভিযোগে বেশকিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত’ এই হামলার পেছনের ব্যক্তিদের তাড়া করার অঙ্গীকার করেছেন।

এছাড়া ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, পাকিস্তানের সঙ্গে প্রধান স্থল সীমান্ত ক্রসিং আটারি বন্ধ করাসহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ভারতের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা বেশকিছু পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

বিজ্ঞাপন

পড়ুন : কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন