বিজ্ঞাপন

উত্তাপে পুড়বে রাজধানী, সম্ভাবনা নেই বৃষ্টির

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) দিনটি থাকবে একেবারে শুষ্ক ও বৃষ্টিহীন। ফলে গরমের তীব্রতা থেকে আজও রাজধানীবাসীর স্বস্তি মিলবে না।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৬টায় দেওয়া ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ থাকবে পরিষ্কার এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো ধরনের বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, বর্তমানে চলমান তাপপ্রবাহ ঢাকাসহ সারাদেশে রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী সোমবার থেকে গরম কিছুটা কমে আসতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।

উত্তাপে পুড়ছে রাজধানী

এদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে। ফলে এসব অঞ্চলের বাসিন্দাদের জন্যও স্বস্তির কোনো ইঙ্গিত নেই।

আবহাওয়ার এই রুক্ষ অবস্থা জনজীবনে প্রভাব ফেলছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে গরমজনিত রোগ ও পানিশূন্যতা থেকে বাঁচতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

পড়ুন: আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দেখুন: যে কারণে জাকার্তা থেকে রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন