দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতির ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৭ মে) ভোর ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, “সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।” তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার সঙ্গে একমত প্রকাশ করে কমেন্ট করেছেন। সাবের চৌধুরী নামে একজন মন্তব্য করেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধ পরিকর। প্রয়োজনে দেশের প্রতিটা নাগরিক যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। ভারত হুশিয়ার।” অন্যদিকে ইমতিয়াজ আমান নামে একজন লেখেন, “এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”
একই রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও ফেসবুকে এক পোস্টে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।”
এছাড়া, মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “নারী সংস্কার কমিশনের প্রস্তাব একটি কমিশনের মতামত, এটি সরকারি সিদ্ধান্ত নয়।” তিনি আরও বলেন, “ভিন্নমত শালীনভাবে প্রকাশ হওয়া উচিত, কিন্তু কিছু ক্ষেত্রে তা অবমাননাকর হয়ে উঠেছে, যা কাম্য নয়।”
সার্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বর্তমানে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে।
পড়ুন: আর্জেন্টিনা-চিলিতে শক্তিশালী ভূমিকম্পের পর ধেয়ে আসছে সুনামি, সতর্কতা জারি
দেখুন: শক্তিশালী রা’ডা’র সিস্টেম সক্রিয় করেছে ই’রা’ন |
ইম/


