বিজ্ঞাপন

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (৭ মে) ভোর ৪টার দিকে এলাকার ১১ নম্বর রোডের একটি তিন তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন ফাতেমা বেগম (৪০), তার মেয়ে সাদিয়া আফরিন (২০) এবং সাদিয়ার ১১ মাস বয়সী শিশু কন্যা ইরশাত জাহান। দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফাতেমা ও সাদিয়ার শরীরের ৭ শতাংশ করে এবং শিশু ইরশাতের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। তিনজনকেই হাসপাতালে অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, তারা সম্প্রতি ১ মে ওই বাসায় ভাড়া উঠেছিলেন। মঙ্গলবার রাতে রান্নার জন্য একটি নতুন গ্যাস সিলিন্ডার কিনে আনা হয়। রাতে সবাই ঘুমন্ত অবস্থায় থাকাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হন।

তিনি আরও বলেন, “বিস্ফোরণের কারণ আমরা এখনো জানি না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই দুর্ঘটনাটি ঘটেছে।”

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সাদিয়ার স্বামী ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের কেউ বেঁচে নেই

দেখুন: প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস বিক্রি হচ্ছে পাকিস্তানে | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন