বিজ্ঞাপন

ঈদে সংবাদপত্রের ছুটি অন্তত চার দিন দেওয়ার আহ্বান

ঈদুল আজহায় সংবাদপত্রের কর্মীদের চারদিন ছুটি আর অনলাইনের কর্মীদের আর্থিকভাবে প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘গণমাধ্যম সংস্কার : সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি। জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মাহমুদুর রহমান বলেন, ঈদের ছুটি নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি, সেজন্য অনলাইনটা চালাতেই হয়। এটার কোনো বিকল্প নেই। এটির বিকল্প হচ্ছে অনলাইনে যারা কাজ করছে, তাদের আর্থিকভাবে পুষিয়ে দিতে হবে।

‘আমার হাতেতো ক্ষমতা নেই, কিন্তু আমার যদি ক্ষমতা থাকত, আগামী ঈদে ১০ দিন ছুটি থাকবে সরকারি। আমি অন্ততপক্ষে সাংবাদিকদের জন্য চারদিন করে দিতাম। আর, অনলাইনের ক্ষেত্রে আর্থিকভাবে পুষিয়ে দেওয়া উচিত।’

চলমান সংস্কার নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, আপনারা এই সরকারের কাছে দাবি করছেন কি কি সংস্কার করতে হবে। আগামী রাজনৈতিক সরকার এসে যদি বলে এই সংস্কার আমরা মানি না। আমরা আমাদের মতো করে রাষ্ট্র চালাবো। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেটা নিয়ে মনে হয় একটু আগাম পরিকল্পনা করে রাখা দরকার।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন