বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান যুদ্ধ : বিমানের আন্তর্জাতিক ফ্লাইট সূচি পরিবর্তন

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে।

পাকিস্তান ও ভারতের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশ এয়ারলাইনস তাদের আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে।

বিমান জানিয়েছে, আজ (৯ মে) থেকে ৩১ মে পর্যন্ত এই পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ.বি.এম. রওশন কবীর জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি ৩০৫/৩০৬ ঢাকা থেকে আগের মধ্যরাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট আগে, রাত ৩টা থেকে ছেড়ে যাবে। তবে টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

এ ছাড়াও ঢাকা-লন্ডন রুটে বিজি ২০১/২০২ ফ্লাইট ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায় ছেড়ে যাবে। শুধু বৃহস্পতিবারে এই ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে ছেড়ে যাবে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

বিমান জানায়, ঢাকা-রোম রুটের বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১১টার পরিবর্তে পৌনে ১১টায়। রোম থেকে ফ্লাইট ছাড়ার সময়েও কোনো পরিবর্তন আনা হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের প্রতি অনুরোধ করেছে, তারা যেন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চেক-ইন কাউন্টারে রিপোর্ট করেন। এ ছাড়া চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের সঠিক তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের সেবায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যাত্রীরা বিমানের ডিজিটাল প্ল্যাটফর্মেও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই ফ্লাইট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন