বিজ্ঞাপন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে  আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে  ছাত্র-জনতা । রোববার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জুলাই যোদ্ধা ও সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে (শহীদ বিশাল চত্বর) গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক  মোস্তাকিম মিল্লাত জিম, মূখ্য সংগঠক ইফতিয়াক আহমেদ, সদস্য মোরসালিন প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয়। আগামীতে কোনো ফ্যাসিবাদ শক্তি যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ করার পাঁয়তারা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

পড়ুন: অনলাইনেও নিষিদ্ধ আওয়ামী লীগ, বন্ধ হচ্ছে সব পেজ

দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন