বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

দক্ষিণ কোরিয়ায় বিমান একটি বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে জানিয়ে আমেরিকান সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৯) স্থানীয় সময় দুপুরের দিকে প্রশিক্ষণ ফ্লাইটের সময় নৌবাহিনীর বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। 

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াটির নৌবাহিনী জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরের ঘাঁটি থেকে দুপুর ১টা ৪৩ মিনিটে নৌবাহিনীর পি-৩ প্যাট্রোল বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরপরই সেটি বিধ্বস্ত হয়। তবে বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, নৌবাহিনীর বিমান বিধ্বস্তে চার আরোহীর সবাই মারা গেছেন। তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। 

আমেরিকান সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্তের স্থানে বেসামরিক কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই ঘটনায় দেশটির নৌবাহিনী একটি তদন্ত টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি সাময়িকভাবে নৌবাহিনীর বহরে থাকা সব পি-৩ বিমানের উড্ডয়ন-অবতরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

পোহাংয়ের জরুরি সেবাবিষয়ক কার্যালয় জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বিমান পাহাড়ি এলাকার ভবনের কাছে বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়ে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়। বিধ্বস্তের পরপরই নৌবাহিনীর ওই বিমানে আগুন ধরে যায়। 

ছবিতে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে ফায়ার সার্ভিসের কর্মী ও জরুরি যানবাহন মোতায়েন রয়েছে। এ সময় সেখানে কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বিমানের ধ্বংসাবশেষে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এনএ/

দেখুন: দক্ষিণ এশিয়ার সুপারপাওয়ার হবে বাংলাদেশ? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন