বিজ্ঞাপন

যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ওয়ার্ল্ডের মুকুট ছিনিয়ে নিলেন ওপাল

চলতি বছর বিশ্ব সুন্দরীর মুকুট জিতেছেন ওপাল সুচাতা চুয়াংশ্রী। রূপ আর গুণের পাশাপাশি এক প্রশ্নের হৃদয়স্পর্শী জবাব দিয়ে তিনি ছিনিয়ে নিয়েছেন ৭২তম এবারের বিশ্ব সুন্দরীর খেতাব।

বিজ্ঞাপন

মাত্র ১৬ বছর বয়সে স্তন ক্যানসারের সাথে লড়াই করেন ওপাল। তারপর থেকেই স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা সবার কাছে ছড়িয়ে দিচ্ছেন ওপাল। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশুনার পাশাপাশি ক্যারিয়ার গড়েছেন মডেলিংয়ে।

তারই ধারাবাহিকতায় অংশ নেন সুন্দরী প্রতিযোগিতায়। শনিবার (৩১ মে) তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল পর্ব।

শেষ মুহূর্তে শুরু হয় সুন্দরীদের প্রশ্নোত্তর পর্ব। বিচারক ও অভিনেতা সোনু সুদ ওপালকে জিজ্ঞেস করেছিলেন—এই মিস ওয়ার্ল্ড যাত্রায় আপনি ব্যক্তিগত দায়িত্ব ও সত্য নিয়ে কী শিখলেন? মানুষকে নেতৃত্ব দিতে কীভাবে গল্প বলার ধরন গঠনে ভূমিকা রাখবেন?

১০৮ দেশের সুন্দরীদের পেছনে ফেলে বিজয়ের হাসি হাসেন ওপাল। এবারের প্রতিয়োগিতায় প্রথম রানার আপ হন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।

প্রসঙ্গত, মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মাত্র এক সপ্তাহ আগেই গত ২২ এপ্রিল থাইল্যান্ডের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন ওপাল সুচাতা চুয়াংশ্রী। ২০২৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। সেবার তৃতীয় রানার-আপ হয়েছিলেন এ থাই সুন্দরী।

ওপালের এই মর্মস্পর্শী উত্তরই তার মাথায় এনে দেয় ২০২৫ সালের মিস ওয়ার্ল্ডের বিজয়ের মুকুট।

পড়ুন: আমির খানের ‘মহাভারত’ হতে পারে তার ক্যারিয়ারের শেষ সিনেমা!

দেখুন: বাবার ‘প্রিয়তমা’ গানে টিকটকভাইরাল শাকিব পুত্র জয় | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন