বিজ্ঞাপন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.খলিলুর রহমান।

বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে এ সাক্ষৎ করেন তারা।

এ সময় তারা রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেছেন বলেও জানানো হয়।

বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ক্রিস্টোফার ল্যান্ডো।

ড. রহমান পৃথকভাবে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সাথে সাক্ষাৎ করেছেন এবং পারস্পরিক শুল্ক বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

পড়ুন: লন্ডনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খসরুর বৈঠক

এস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন