বিজ্ঞাপন

গাজীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

মাদক আমাদের যুব শক্তিকে ধ্বংস করে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে গাজীপুর মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৬ জুন) এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়ে

বিজ্ঞাপন

র‍্যালির মূল আহ্বান ছিল—“নেশামুক্ত, সুস্থ, সুন্দর সমাজ গড়তে আসুন সকল মাদককে না বলি এবং “অবৈধ মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে ধরিয়ে দিন।

র‍্যালির উদ্বোধন করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির, অধ্যাপক জামাল উদ্দিন।

মহানগরের যুব বিভাগের সভাপতি, জিয়াউর রহমান এর সভাপতিত্বে র‍্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথি ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ সাকের, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সাঈদী, সদর মেট্রো থানা জামায়াতের নায়েবে আমির, সাদেকুজ্জামান খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

র‍্যালি শহরের শিববাড়ি মোড় এলাকা থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই চক্র ভেঙে দিতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

অধ্যাপক জামাল উদ্দিন বলেন, “যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। এই শক্তিকে ধ্বংস করতে মাদক একটি নীরব অস্ত্র হিসেবে কাজ করছে। আমাদেরকে সংগঠিত হয়ে এ চক্রান্ত রুখে দিতে হবে।

তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনের পাশাপাশি জনগণকেও মাদকবিরোধী সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

র‍্যালিটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টি করে। এতে যুব সমাজ, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পড়ুন: না ফেরার দেশে চলে গেলেন বাউল খোয়াজ মিয়া, বিশ্বনাথে শোকের ছায়া

দেখুন: প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে খুলনা মিছিলের নগরী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন