বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান

ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও তার সহযোগীদের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বিরোধিতায় বাংলাদেশের জনগণ, সরকার এবং নানা পেশার মানুষের পক্ষ থেকে প্রকাশিত শান্তিপূর্ণ পদক্ষেপ, বার্তা ও বিবৃতির জন্য তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইরানের মতে, এই সংহতি তাদের জাতির প্রতি এক উল্লেখযোগ্য সহানুভূতির প্রকাশ।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস।

ইরান দূতাবাস জানায়, ইরানি জাতির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক কর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ, বক্তব্য ও বিবৃতির মাধ্যমে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা মানবিক সচেতনতা ও ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।

বিবৃতিতে বলা হয়, ইরানের জনগণের প্রতিরোধ শুধু জাতীয় ইচ্ছাশক্তির প্রকাশ নয়, বরং সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে এটি একটি বলিষ্ঠ বার্তা। ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকারই নয়, বরং একটি নৈতিক ও মানবিক দায়িত্ব।

এতে আরও বলা হয়, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মোকাবিলায় জাতিসমূহের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য আমরা বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

এনএ/

দেখুন: মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে ইরানের হা/ম/লা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন