বিজ্ঞাপন

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- রাবেয়া পারভীন (২৮) ও তাঁর স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। তাঁরা উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে পারিবারিক তর্ক-বিতর্কের একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গুরুতরভাবে আঘাত করেন। পরে তিনি নিজেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে স্বামী প্রথমে স্ত্রীকে আঘাত করেন। পরে আত্মহত্যার পথ বেছে নেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে হতবিহ্বলতা ও কান্নার রোল।

পড়ুন: গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্বই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে

দেখুন: জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে কী বললেন আসিফ মাহমুদ?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন