বিজ্ঞাপন

কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়কের বিদায় দিলেন সহকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়কের বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভ‚ষণ পাইলট মাধমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকুরি করেছেন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান। তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধ্বনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, চাকুরি জীবনের অবসর সবাইকে নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর এই বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুইজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: অনলাইন প্রতারণা ও মোবাইল চুরি দমনে ১১৯টি ফোন ও নগদ টাকা উদ্ধার করলো পুলিশ

দেখুন:বেশিরভাগ গার্মেন্টস বাড়তি বেতন দিতে সক্ষম নয় 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন