বিজ্ঞাপন

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন ফি দ্বিগুণ করল ভারত

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভিসা আবেদনের ফি বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে বর্ধিত এই ভিসা ফি প্রযোজ্য হবে।

এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল ৮০০ টাকা।

আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সমস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ভারতের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন