বিজ্ঞাপন

নেত্রকোনায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টেংগাপাড়া এলাকার মৃত মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) ও খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার শাহানুর আলম পাঠানের ছেলে দুর্জয় পাঠান (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল রবিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রাব্বি আহমেদ সুমনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি কক্ষে ওই তিনজনকে পেয়ে তাদের শরীর তল্লাশি করা হয়।

এসময় সুমনের কাছে ৮১ পিস, কাশেমের কাছে ১৯ পিস ও দুর্জয় পাঠানের কাছে ২০ পিসসহ মোট ১২০ পিস ইয়াবা পায় পুলিশ। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ (সোমবার) দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন: বিপদসীমার নিচে তিস্তার পানি, লালমনিরহাটে পানিবন্দি ৪ হাজার মানুষ

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন