বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দবিস উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে নব নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এহতেশামুল হক শাওন ও খলিলুর রহমান সুমন, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা প্রমুখ।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর খুলনা প্রেসক্লাবের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন