বিজ্ঞাপন

কোন ধর্মের মানুষের মধ্যে বৈষম্য থাকবে না : ড. ছামিউল হক ফারুকী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ইসলামী ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে থাকবে না কোনো বৈষম্য। তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত গণমিছিল-পরবর্তী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে ড. ছামিউল হক ফারুকীর নেতৃত্বে উপজেলা অডিটোরিয়াম মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী বটতলা চত্বরে গিয়ে এক পথসভায় শেষ হয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, ইসলামপুর উপজেলা জামায়াতের আমির মো. রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহিল কাফি, পৌর আমির মো. মাছুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম ও সেক্রেটারি এহসানুল বারী আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : সবুজ বনায়নে জামালপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন