জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক বিধবার দোকানপাট ভাঙচুর ও জোরপূর্বক জমি বেদখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগী বিধবা পেয়ারা বেগম উপজেলার সদর ইউনিয়নের খড়মা মধ্যপাড়ার মৃত সবুজ মিয়ার স্ত্রী।
অভিযোগকারী বিধবা নারীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি খড়মা বাজার এলাকায় একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ গত শনিবার সকালে ওই এলাকার মৃত চেনারু শেখের ছেলে সুজিতের নেতৃত্বে একদল লোক এসে তার দোকানে হামলা চালায়, মালামাল ভাঙচুর করে এবং তাকে জোরপূর্বক দোকান থেকে বের করে দেয়।
নিরুপায় হয়ে বিধবার ছেলে বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সরেজমিন তদন্তে গেলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার দুপুরে তারা আবারও দোকানের জায়গা দখলের চেষ্টা চালাই বলে জানা যায়।
এ বিষয়ে সুজিতের সঙ্গে কথা হলে তিনি জানান, “এই জমি আমার ভাগ্নের। জমিটি বিধবার কাছে বিক্রির জন্য বায়না হয়েছিল, কিন্তু অবশিষ্ট টাকা পরিশোধ না করায় এবং রেজিস্ট্রেশন না করায় ভাগ্নেরা দোকান ভেঙে দিয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

