গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় অন্যতম আসামি শহীদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিবি-২ এর একটি দল।
বিজ্ঞাপন
শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদরের পুরানবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ সিপিবি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শহীদুল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে।
সন্ধ্যা ৬ টার দিকে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা।
পড়ুন: হাসপাতাল বিহীন রাঙ্গাবালীতে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
দেখুন: সাগরে লঘুচাপ: কাল রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
ইম/


