মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ তারিকুল ইসলাম লিখন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে তারিকুল ইসলাম লিখনকে গ্রেপ্তার করা হয়। তারিকুল ইসলাম লিখন আশরাফপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
তারিকুল ইসলাম লিখনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী।
বিজ্ঞাপন


