বিজ্ঞাপন

শুকনো খাবার প্যাকেট নিয়ে অসহায়দের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

জামালপুরের ইসলামপুর উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

বুধবার (১৩ আগষ্ট ) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামে গিয়ে তিনি ব্যক্তিগত তত্ত্বাবধানে সরকারি এই খাদ্য সহায়তা প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে পৌঁছে দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ দৈনন্দিন প্রয়োজনীয় শুকনো খাদ্য উপকরণ।

বিতরণ কার্যক্রম চলাকালে ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, “সমাজের যে কোনো বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।”

শুকনো খাবার পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনেকেই জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ইমামসহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই ইউএনওর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন