22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। একদল বিক্ষোভকারী এই হামলা চালায়। তারা ভবনটির নিচতলায় আগুন দেয়। আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। তাঁরা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে কার্যালয়ের নিচতলায় আগুন দেওয়া হয়। পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জলকামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

ঘটনার আকস্মিকতায় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে, এদিন বিকেলে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। গতকালের ঘটনার বিষয়ে তিনি বলেন, মশাল মিছিলের নামে শুক্রবার জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসেন বেশ কয়েকজন। ওই সময় আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছে সেনাবাহিনী ও পুলিশ।

জাতীয় পার্টির যুগ্মমহাসচিব জুবের আলম খান গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা চলছে। কেন্দ্রীয় কার্যালয়ে আজও দুটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষ হয় বিকেল ৫টায়। এরপর মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন অনেকে। তখন বিকট শব্দ ও স্লোগান শোনা যায়। এরপর একদল লোক এসে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। জুবের আলমের অভিযোগ, তারা গণঅধিকার পরিষদের নেতা–কর্মী।

এর আগে গতকাল শুক্রবার জাপা ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে কাকরাইলে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

পড়ুন : সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে বাঁচিয়েছে : জাপা মহাসচিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন