০১/০৩/২০২৬, ১৪:১৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার: প্রধান বিচারপতি

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিপদের কারবার। বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে একটি মামলার শুনানিতে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়াও এখন ফেসবুকে চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইটস টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে। বিএনপির সাত শীর্ষ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায়, এই শুনানি হয়। মামলাটিতে আদেশের দিন দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।

আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

প্রসঙ্গত, ২৫ জুলাই আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীর বিষয়ে আদেশের দিন পিছিয়ে ১ আগস্ট ধার্য করন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন