কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নব গঠিত কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্র ঘোষিত টিম ১৯ এর এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ১১ অক্টোবর দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের ঈদগাহ মাঠ এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রামে জেলার আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসানসহ অনান্যরা।
বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন,কলেজ মাদ্রাসা,পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে নবীন বরণ অনুষ্ঠান ও ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে হবে।এছাড়া তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করবে ছাত্রদল। এজন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সফল করতে আগামী নির্বাচনে ছাত্রদলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
পড়ুন : কুড়িগ্রামে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


