33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত টাকার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলে পিআর পদ্ধতি চাচ্ছে : শামীম সাঈদী

পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি টাকা পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলে পিআর পদ্ধতি চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে এই কারনে যে সকলেই যেন সমান অধিকার নিয়ে যার যার ভোট প্রদান করতে পারে তার অধিকারকে বাস্তবায়ন করতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের টাউন ক্লাব রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী বলেন, আজ থেকে ৫৪ বছর আগে বাংলাদেশের মাটি ও মানুষের জনগণ যারা কিনা এদেশকে স্বাধীন করেছিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে সেই স্বাধীনতা আজ অবধি আমরা ভোগ করতে পারিনি। গত ৫৪ বছরে বারবার দেশকে শাসক সমাজ যারা দেশের ক্ষমতায় তারা আমাদেরকে শোষিত করেছে, নির্যাতিত করেছে, নীপিড়ন করেছে এবং শেষমেষ সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সোনার বাংলার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই সোনার বাংলা গড়া হয়নি। যেকারনে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, আবারও সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে নানানরকম ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা পিআর পদ্ধতি চাই কেউ কেউ মনে করতেছে যে আমরা নির্বাচনকে বানচাল করতে চাই আসলে তা নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামি গণতন্ত্র এবং নির্বাচনমুখী একটি দল। বাংলাদেশে এ পর্যন্ত কোন দল ৩০০ আসনে কোন প্রার্থী দিতে পারে নাই একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামি ৩০০ আসনে প্রার্থী দিয়ে আরও ৫ মাস আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নির্বাচনমুখী হওয়া স্বত্বেও আমরা বাংলাদেশের বাকি সকল নিবন্ধিত অনিবন্ধিত দল যেগুলো আছে তারা যেন তাদের মতামতের মূল্যায়ন পায় এই কারনেই পিআর পদ্ধতির ব্যবস্থার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামি করতে চাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

পড়ুন: জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন