টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশি নেয়ার অভিযোগে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
উপজেলার মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, একজন ক্রেতা অভিযোগ করেছিলেন ভূঞাপুরের চারটি পাম্পেই লিটারে ২০ থেকে ২৫ পয়সা বেশি নিচ্ছে, আবার মাপেও কম দিচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার ৪টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এর মধ্যে মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনে ওজনে কম ও নির্ধারিত দামের চেয়ে বেশি এবং যমুনা ফিলিং স্টেশনে ওজনে কম দেয়ার সত্যতা পাওয়া যায়। পরে তাদের জরিমানা পরিমানা করে সর্তক করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


