বিজ্ঞাপন

জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে সুপ্রিম কোর্ট প্রশাসনের নিষেধাজ্ঞা

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এটি করা হয়েছে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠান। প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচার কার্য পরিচালনা করেন। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার নথিসহ কয়েক লাখ মামলা এখানে সংরক্ষিত রয়েছে।

সম্প্রতি লক্ষ্য করা গেছে, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত ব্যক্তির আনাগোনা বেড়েছে। এটি সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

পড়ুন: রাজধানীতে দুই বাসে আগুন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন