22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হামলার অভিযোগে অভিযুক্ত বিএনপি কর্মীর প্রতিবাদ সভা

ফরিদপুরের নগরকান্দায় বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার এবার নিজেই আয়োজন করেছেন ইউনিয়ন বিএনপি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা হামলার মামলা ও মানববন্ধন ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

সম্প্রতি আওয়ামী লীগ নেতার ছেলেকে নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নের এক বিএনপি কর্মী মারধর ও হাতুড়ি-পেটার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর অভিযুক্ত হিসেবে রবি মেম্বারের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয় এবং তার বিচার দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

ঘটনার পরদিনই রবি মেম্বার নিজেকে নির্দোষ দাবি করে ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং কর্মী সম্মেলনের আয়োজন করেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রবি মেম্বার বলেন, আমার বিরুদ্ধে আনা হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল আমাকে দল ও জনগণের চোখে হেয় করার ষড়যন্ত্র করছে। আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী, দলের প্রতি আমার বিশ্বাস ও নিষ্ঠা অটুট।

সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে রবি মেম্বারের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তার প্রতি দলের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

পড়ুন: গভীর রাতে বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন