বিজ্ঞাপন

হাসিনার সর্বোচ্চ শাস্তির আশা চিফ প্রসিকিউটরের

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে, আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রত্যাশার কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি আমরা। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন। তবে আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে, এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়।

এদিকে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।

পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন