ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া (৫৫) নামে এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে পৌরশহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মিন্টু মিয়া উপজেলার নুরপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তির কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত মানুষের সামনে নিয়ম মেনে মাদকগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মিন্টু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পড়ুন- অতিরিক্ত মুল্যে সার বিক্রি, ডিলারকে ৪০ হাজার জরিমানা
দেখুন- দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে রায়ের আনন্দ |


