ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার ২ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
১৯ নভেম্বর (বুধবার) বিকেলে সোনাগাজী উপজেলা কৃষক দলের কার্যালয়ে উক্ত বীজ বিতরণ অনুষ্ঠান ; জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরছান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন-ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, কৃষকদল নেতা নুর করিম, শেখ আনোয়ার প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্যে চরছান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন বলেন, বিভিন্ন সময় ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সার বীজ গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে, তার ধারাবাহিকতায় আজ ২ শতাধিক কৃষকের মাঝে ৫ কেজি করে ১টন বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সকল ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
পড়ুন-পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ
দেখুন- কাফনের কাপড় পরে নওগাঁয় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি


