১৭/০২/২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বিএনপি মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন ও দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। সভার সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম।

বক্তারা বলেন, মহিলা নেত্রী-কর্মীদের আরও সংগঠিত হতে হবে এবং মাঠে রাজনৈতিক ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। দলের আদর্শ, মূল্যবোধ ও নীতিমালা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, স্থানীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি এবং সামাজিক–রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ‎দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন