দীপশিখার আয়োজনে দুই দিন ব্যাপি বিরল উপজেলার রুদ্রপুর দীপশিখা’র প্রশিক্ষণ কেন্দ্রে ”ইতিবাচক যুব উন্নয়নে প্রতিবন্ধী যুবদের অর্থবহ অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সার্বিক সহযোগিতায় এবং ”দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে প্রতিবন্ধী যুবদের সমন্বয়ে গঠিত সংঘের দুই দিন ব্যাপি “ইতিবাচক যুব উন্নয়নে প্রতিবন্ধী যুবদের অর্থবহ অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ” এর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে ৮ জন ছেলে ও ৭ জন মেয়ে সহ সর্বমোট ১৫ জন প্রতিবন্ধী যুব অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি সঞ্চালন করেন প্রোগ্রাম অফিসার, ওর্য়াল্ড ভিশন এন্টিনা দাশ এবং কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, মো: নাসিম আলী এবং প্রশিক্ষক দীপশিখা মো: ফজলুল হক।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী-দীপশিখা হিমাংশু দেব দত্ত রায়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন – ২০১৩ এবং এ্যাডোলেসেন্ট হেলথ এন্ড ওয়েলবিং বিষয়ে ধারনা অর্জন। প্রশিক্ষণ শেষে যুব সংঘের সদস্যদের ব্যাগ প্রদান করা হয় যা তাদের শিক্ষাক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। জান্নাতুন ফেরদৌস বলেন ”এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের অধিকার, স্বাস্থ্য পরিচর্যা সম্বন্ধে সচেতন হতে পারছি এবং এইসব তথ্য আমরা সমাজের সকল প্রতিবন্ধী মানুষদের উন্নয়নমূলক কাজে আবদান রাখতে পারবো বলে আশা রাখি।”
পড়ুন- কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস পালিত
দেখুন- ফান্ড পেলে বন্ধ চিনিকলগুলো চালু করা হবে: শিল্প উপদেষ্টা |


