বিজ্ঞাপন

রামগঞ্জে ইসলামী শাসনের অঙ্গীকার জানিয়ে হাতপাখার প্রার্থীর গণমিছিল

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী বলেছেন, তেপ্পান্ন চুয়ান্ন বছরে সকল শাসকের শাসন দেখা শেষ, এবার ইসলামী শাসন ব্যবস্থা দেখবো ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণমিছিলে ইসলামী আন্দোলনের স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং ভোটাররা অংশ নেন।

জাকির হোসেন বলেন, সুফলা-সুজলা বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে কলঙ্কিত হয়েছে। সব দলের শাসন দেখা শেষ। আমরা সেই শাসন চাই, যেখানে আল্লাহর আইন থাকবে, ইনসাফ থাকবে, দুর্নীতি থাকবে না। এবার সময় এসেছে ইসলামী শাসন ব্যবস্থার।
তিনি আরও বলেন, আপনাদের এই ইমানি উপস্থিতি প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ হাতপাখায় ভোট দিয়ে এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার পথকে সুগম করুন।

জাকির হোসেন পাটওয়ারী ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি। ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অনারারী ক্যাপ্টেন (অবঃ) মো. ইব্রাহিম, সহ সভাপতি মহি উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী রাশেদুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, এমপি প্রার্থী জাকিরের নেতৃত্বে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী-সমর্থক অংশগ্রহণে গণমিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

পড়ুন: কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

দেখুন: মুরগী কিনেই টাকা শেষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন