দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় আনন্দ মিছিল করেছেন রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
২৩ ডিসেম্বর বিকালে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে নামীয় ৩শ ফুট সড়কে আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম ও রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সাংগঠনিক সম্পাদক সরফরাজ মিয়াসহ নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রূপগঞ্জের লাখো জনতা সারাদেশ থেকে আসা লোকজনকে শৃঙ্খলা, আপ্যায়নে নিয়োজিত থাকবো। আমরা আমাদের নেতাকে বরন করে নেব। তারেক রহমান দেশের হাল ধরলে দেশের সার্বভৌমত্ব, শৃঙ্খলা, উন্নয়ন বজায় থাকবে।
পড়ুন- প্রবাসী ছেলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পিতা
দেখুন- পুতিনের ক্ষে/প/ণা/স্ত্র ইউরোপকে মানচিত্র থেকে মুছে ফেলবে?


